‘এসো এসো আমার ঘরে এসো’ – রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়া হোমস্টের ট্যাগ লাইন
ডেস্ক রিপোর্ট :- বাংলার পর্যটন মানচিত্রে পুরুলিয়ার অবস্থান খুবই ভালো জায়গায়। এবার রাজ্য সরকার নিজের থেকে উদ্যোগ নিয়ে ৩৮টি হোমস্টেকে সরকারি ওয়েবসাইটের অধীনে নিয়ে আসলো। রাজ্য সরকারের উদ্যোগে এক্সপেরিয়েন্স বেঙ্গল ট্যাগ লাইনে সরকারি সাহায্য প্রাপ্ত ৩৮ টি হোমস্টেকে এক ছাতার তলায় নিয়ে এসেছে রাজ্য সরকার। আর এর জন্যই ‘এসো এসো আমার ঘরে এসো’। রবিঠাকুরের এই কথাটি ‘এক্সপেরিয়েন্স বেঙ্গলের’ ট্যাগ লাইনে তুলে ধরা হয়েছে। যাতে পর্যটকেরা খুব সহজেই আলাদাভাবে রাজ্যের হোমস্টের পর্যটন প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করতে পারে। স্বাভাবিক কারণেই উল্লোসিত ওই ৩৮টি হোমস্টের মালিকেরা।
মূলত মুখ্যন্ত্রীর নির্দেশে গত জুলাই মাসে শুরু হয় এই উদ্যোগ। গত জুলাই মাসের ১২ তারিখ পুরুলিয়া জেলা প্রশাসন এই ৩৮ টি হোম স্টেকে পর্যটন দফতরের ওই লোগো দিয়ে এক ছাতার তলায় জুড়েছে। এই ৩৮ টি হোম স্টে রাজ্যের পর্যটন বিভাগের ওয়েবসাইট Wbtourism.gov.in এবং পুরুলিয়া জেলা প্রশাসনের puruliatourism.in -এ তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকেই সুনির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে ওই হোমস্টে গুলিতে বুকিং করতে পারবেন পর্যটকরা।এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৩৮ টা হোস্টেকে আমরা একত্রিত করেছি। আগামী দিনে আমরা এই ভাবেই পর্যটকদের পরিষেবা দিয়ে যাবো। বিষয়ে হোমস্টে কর্তৃপক্ষ বলেন, রাজ্য সরকারের এই উদ্যোগ খুবই ভালো। এতে তাদের অনেকটাই উপকার হবে। সরকারি সাইটগুলি থেকে পর্যটকেরা হোমস্টের জন্য বুক করতে পারবে। তারাও যথাযথ পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। কয়েক বছর আগেও এমন ছবি ছিল না বাংলার পর্যটনে।

