Wednesday, April 29, 2026
- Advertisement -

দীঘার রাস্তায় এবার ঘুরে বেড়াবে ডবল ডেকার বিলাস বহুল বাস 

- Advertisement -

দীঘার রাস্তায় এবার ঘুরে বেড়াবে ডবল ডেকার বিলাস বহুল বাস

নিউজ ডেস্ক :- খবরটা আশ্চর্যের হলেও সত্য। দীঘার রাস্তায় ডবল ডেকার বাস আসতে চলেছে। তবে তা সকলের জন্য নয়। জানা যাচ্ছে,চলতি বছরেই দিঘায় পর্যটকদের জন্য চালু হয়েছে প্রমোদতরী। এতে চড়ে সমুদ্রবক্ষে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা। উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যও। তবে প্রমোদতরীতে যাওয়ার জন্য চালু হল ডবল ডেকার বাসও। ইতিমধ্যেই বাসটি পুরো দিঘা শহরে পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে। রাস্তার দুপাশের মানুষ এই বাস নিয়ে খুবই উৎসাহী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর,এই বাস নিত্যযাত্রীদের জন্য নয়। প্রমোদতরীতে যে সমস্ত পর্যটক উঠবেন,তাঁদের যাতায়াতের জন্য বাসটি চালু হচ্ছে। ৫২টি আসন বিশিষ্ট বিলাসবহুল বাসে থাকবে আলোর সমাহার, মিউজিক সিস্টেম। বাসটিকে আকর্ষনীয় করার জন্য আরো কিছু পরিকল্পনা আছে পর্ষদের।

উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, বাসটি নিউ দিঘা ও ওল্ড দিঘা থেকে যাত্রীদের নিয়ে ন্যায়কালী মন্দিরে পৌঁছবে। ঠিকাদার সংস্থার পক্ষে জানানো হয়েছে, “প্রমোদতরী চালানোর জন্যে পরিকাঠামো তৈরির কাজ জোরকদমে চলছে। দিঘা থেকে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্যে ডবল ডেকার বাস এসে গিয়েছে। আমরা চেষ্টা করছি পুজোর সময় পর্যটকদের সমুদ্র ভ্রমণে নিয়ে যাওয়ার জন্যে।” তবে বাসটি ভ্রমনের জন্য কত খরচ হবে তা এখনও ঠিক হয় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments