Tuesday, April 21, 2026
- Advertisement -

বুধবার থেকে ভিন রাজ্যে আলু রপ্তনিতে সম্মত হন মমতা 

- Advertisement -

বুধবার থেকে ভিন রাজ্যে আলু রপ্তনিতে সম্মত হন মমতা

সেই জুলাই মাসের শুরু থেকেই সবজি বাজারে আগুন লেগেছিলো। হঠাৎ করেই সবজির দাম প্রচুর বেড়ে যায়। সরকারের নির্দেশে টাস্ক ফোর্স গঠন করা হয়। পরে দাম অনেকটা নিয়ন্ত্রনে আসে। কিন্তু আলুর সমস্যা মিটছে না। বিগত কয়েক সপ্তাহ ধরে আলুর দাম নিয়ে প্রশ্ন উঠছে। আর এই অবস্থায় ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন আলু ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ট্রাকে করে ভিনরাজ্যে আলু রফতানির সময় পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে গত ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা ৫ দিন চলে সেই কর্মবিরতি। পরে সাময়িকভাবে কিছুটা সমস্যার সমাধান হলেও আবার সমস্যা তৈরী হয়েছে।

তাই সোমবার থেকে ফের কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তারপরই মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকেন মুখ্যসচিব। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রত্যেক জেলার জেলাশাসক, টাস্ক ফোর্স এবং আলু ব্যবসায়ীরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর পরই সেখানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রফতানিতে ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। তবে অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন। এখন দেখার এতে সমস্যার সমাধান হয় কিনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments