Monday, April 20, 2026
- Advertisement -

ময়নাগুড়িতে ব্রাউন সুগার সহ আটক দুজন

- Advertisement -

ময়নাগুড়িতে ব্রাউন সুগার সহ আটক দুজন

ময়নাগুড়ি’র আনন্দনগর থেকে ব্রাউন সুগার সহ দুজন অভিযুক্ত যুবকে আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ। জানা যায়, সোমবার ময়নাগুড়ি’র আনন্দনগর এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দুজন অভিযুক্ত যুবকে হাতেনাতে ধরে। পুলিশ জানান, অভিযুক্তদের নাম রুপলদেব গুপ্ত তার বাড়ি আনন্দনগর, অপরজনের নাম রাজিব দাস তার বাড়ি মহাকালপাড়া এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ময়নাগুড়ির আনন্দনগর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রূপলদেব গুপ্ত’র বাড়ি থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যা’র বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকারও বেশি। আরও জানা যায়, তারা দুজনেই এই নেশায় আসক্ত ছিল এবং বিক্রিও করেন। এই ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments