Monday, November 16, 2026
- Advertisement -

Puja News 2026 : জরুরী প্রশাসনিক ঘোষণা: দুর্গাপূজা ২০২৬ অনলাইন পারমিশন

- Advertisement -
ইন্দাস থানা এলাকার সকল সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তা ও উদ্যোক্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে:
​সরকারি নির্দেশানুযায়ী, এই বছরের দুর্গাপূজার অনলাইন অনুমোদনের জন্য SAHAJ পোর্টাল আগামী ০২.১০.২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটে বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময়ের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না।
​শেষ মুহূর্তে সার্ভার বা ইন্টারনেটের সমস্যার কারণে আবেদন ব্যাহত হতে পারে। তাই ইন্দাস থানার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে—আজই (০১.১০.২০২৬) আপনার পুজোর অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করুন।
​⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
​অনলাইন আবেদন বাধ্যতামূলক: কোনো প্রকার অফলাইন আবেদন গ্রহণ করা হবে না।
​সবার জন্য প্রযোজ্য: গত বছর যারা অনলাইন বা অফলাইনে অনুমতি পেয়েছিলেন, কিংবা যারা কোনো অনুমতি পাননি—চলতি বছরে প্রতিটি সর্বজনীন পুজো কমিটিকে বাধ্যতামূলকভাবে অনলাইন অনুমতিপত্র গ্রহণ করতে হবে।
​📞 যে কোনো সহায়তা বা জিজ্ঞাসার জন্য যোগাযোগ করুন:
১. শ্রী কৃষ্ণকান্ত ব্যানার্জী (এস.আই., ইন্দাস থানা)- 8001200053.
২. শ্রী জয়দীপ বাবু (এ.পি.ও., ইন্দাস বি.ডি.ও. অফিস)- 9732348878.
​আইন মেনে পুজো পরিচালনা করুন, উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তুলুন।
— সৌজন্যে: ইন্দাস থানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments