অবরোধের তৃতীয় দিন। বাতিল একাধিক ট্রেন
টিভি ২০ বাংলা :- রেল রোকো অভিযানের আজ তৃতীয় দিন। দক্ষিন পূর্ব রেলের খড়গপুর শাখা ও আসানসোল শাখায় পরপর তিনদিন অবরোধের কারণে আজ বৃহষ্পতিবারও দূরপাল্লার ট্রেন বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও ১৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো ট্রেনের গন্তব্যে পৌঁছাতেও ঘন্টা খানেক বেশি সময় নিচ্ছে।।
উল্লেখ্য তপশিলি উপজাতি (ST) তালিকাভুক্ত করার দাবিকে ঘিরেই আন্দোলনমুখী হয়েছে কুড়মি সম্প্রদায়ের একাধিক সংগঠনগুলি। শুধু বাংলাতেই নয় আন্দোলন ছড়িয়েছে ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে, ঝাড়খণ্ড ও ওডিশাতেও। রেল সূত্রে জানা গিয়েছে গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হচ্ছে ট্রেনগুলোকে।
অবরোধের জেরে প্রভাবিত হচ্ছে দক্ষিন পূর্ব রেলের ট্রেন চলাচল।
রেল সূত্রে জানা গিয়েছে টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দি এক্সপ্রেস, ধানবাদ টাটানগর এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে।

