Saturday, April 18, 2026
- Advertisement -

অবিশ্বাস্য কান্ড চিলিতে – প্রাণী জগতের বিস্ময় 

- Advertisement -

 

অবিশ্বাস্য কান্ড চিলিতে – প্রাণী জগতের বিস্ময়

এমন অবিশ্বস্য কাণ্ডে স্তম্ভিত নাগরিক মহল। আশ্চর্য ঘটনাটি ঘটেছে চিলিতে। চিলির প্যাটাগোনিয়া অঞ্চলের বরফশীতল জলে অ্যাডভেঞ্চারের টানে নৌকাবিহার করছিলেন বাবা-ছেলে। আচমকা একটি বিশাল হাম্পব্যাক তিমি এসে ছেলেটিকে গিলে ফেলে। কিন্তু পরক্ষণেই আবার উগরে দেয় তাঁকে। এমন ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন পিতাপুত্র। সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তা খানিকটা এরকম – হ্যাম্পব্যাক তিমির পেটে চলে যাওয়া ২৪ বছর বয়সি ছেলেটির নাম অ্যাড্রিয়ান সিমানকাস। তাঁর বাবার নাম ডেল।

ঘটনার এক ভিডিওতে দেখা যায়, অ্যাড্রিয়ানের বাবা ডেল যখন ঢেউয়ের ভিডিও করছিলেন, তখনই আচমকা বিশাল এক তিমি উঠে আসে তাঁর কাছে। মুহূর্তেই তিমিটি অ্যাড্রিয়ানকে তাঁর নৌকা-সহ মুখের ভিতরে টেনে নেয়! তবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়, তাঁকে আবার বের করে দিয়েছে তিমিটি। অ্যাড্রিয়ানের কথায়, ”আমি অনুভব করলাম যেন একটা বিশাল অন্ধকার গহ্বর আমাকে ঢেকে ফেলল। আমার নাকেমুখে ও শরীরে কেমন একটা পিচ্ছিল অনুভূতি হল। মনে হল, আমি বোধহয় আর বাঁচব না!” তার পর মুহূর্তে সে ফিরে পায় আলোর জগৎ। লাইফ জ্যাকেট পরা ছিল বলে কয়েক মুহূর্তের মধ্যে অ্যাড্রিয়ানও জলের উপরে উঠে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments