Monday, April 20, 2026
- Advertisement -

অভিনয় জগতের আইকনদের ভালো-মন্দ বুঝেই বিজ্ঞাপন দেওয়া উচিত মন্তব্যে বলিউড অভিনেতা মুকেশ খান্না 

- Advertisement -

 

অভিনয় জগতের আইকনদের ভালো-মন্দ বুঝেই বিজ্ঞাপন দেওয়া উচিত মন্তব্যে বলিউড অভিনেতা মুকেশ খান্না

নিউজ ডেস্ক :- একটি তামাকজাত পান মশলার বিজ্ঞাপন বহুদিন ধরে চলছে। সেই বিজ্ঞাপনটি দিয়েছেন শাহরুখ, অজয় দেবগন ও অক্ষয় কুমার। তা নিয়ে আগেও অনেক নিন্দা হয়েছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মহাভারতের ভীষ্ম খ্যাত মুকেশ খান্না। কিছুটা রসিক্তার ছেলেই তিনি বলেন, ‘শাহরুখ, অজয়, অক্ষয়কে পেটানো উচিত’।

অক্ষয় কুমার , শাহরুখ খান, অজয় দেবগণের মতো তারকাদের এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকা উচিত এবং ভবিষ্যতে ভেবে চিন্তে বিজ্ঞাপনের চুক্তি মঞ্জুর করা উচিত। এমন কথাও বলেন মুকেশ খান্না। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না নিছক মজার ছলেই জানান, এই বিজ্ঞাপনগুলো করার জন্য তিনি শাহরুখ, অক্ষয় বা অজয়কে হাতের কাছে পেলে ধরে মারবেন। তিনি আরও জানান, ইতিমধ্যেই এই ধরনের বিজ্ঞাপন করার জন্য নাকি অক্ষয় কুমারকে তিনি ধমক দিয়েছেন। তাঁর কথায়, “বিজ্ঞাপন বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু এইগুলোর নেতিবাচক দিক কী সেটাও সবাই জানেন। তাই একজন অভিনেতা হিসেবে এই ধরনের বিজ্ঞাপন করা উচিত নয়।” তিনি বলেন, এদের প্রচুর অনুগামী এদের অনুসরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments