Tuesday, April 21, 2026
- Advertisement -

আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের ১২ ক্লাসের ছাত্রী সুইটি খাতুন নামে ১৭ বছরের এক কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে

- Advertisement -

আইয়ুব আলী, ভরতপুর, মুর্শিদাবাদ :- জানা যায় সুইটি খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছিল। মেয়েটির বাবা লাইব শেখ দিন মজুর মা গৃহবধূ। অভাবের সংসার ঠিকমত ডাক্তার দেখাতে পারতেন না সুইটি খাতুনের পরিবার। তার মধ্যেই মেয়েকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে যেতেন বাবা লাইব শেখ। পাড়া-পড়শীরা জানান মেয়েটি মানসিক ভারসাম্য হীন ছিলো। সোমবার সকালে মা মুদি খানার দোকানে যান সংসারের প্রয়োজনীয় জিনিস আনতে। সেই সময় সুইটি খাতুন কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারপর বাড়ির ছাদে উঠে চিৎকার করতে থাকে বাঁচার জন্য। এলাকার মানুষ জন সুইটি খাতুন কে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই মারা যায় সুইটি খাতুন। সুইটি খাতুনের মৃত্যুতে সৈয়দ কুলুট গ্রামে শোকের ছায়া নেমে আসে। মুর্শিদাবাদ জেলার

আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের ১২ ক্লাসের ছাত্রী সুইটি খাতুন নামে ১৭ বছরের এক কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে

More News – জমি মাফিয়াদের হামলায় আক্রান্ত আশা কর্মী শাহানাজ পারভীন সহ তার দুই মেয়ে

মালদা :-নিজেদের জায়গা দখলের প্রতিবাদ করায় আশা কর্মী মহিলা সহ তার দুই কলেজ ছাত্রী মেয়েকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দি পুর এলাকায়। প্রতিবেশী দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম মা এবং কলেজ ছাত্রী দুই মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী মীর আইয়ুব আলী, মীর একলাখ এবং মীর আজম সহ তার দল বলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় আশা কর্মী মহিলা শাহানাজ পারভীন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করেছে রতুয়া থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। জমি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম শাহানাজ পারভীন(৫৫), তার দুই মেয়ে ডেজি পারভীন(২২) এবং নাসরিন পারভীন(১৮)। প্রথম জন চাঁচোল কলেজে এমএ পাঠরত। এবং ছোট বোন সামসি কলেজে প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী। তাদের ওপর অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments