Wednesday, April 22, 2026
- Advertisement -

ইডেনকে জন্মদিনের উপহার কোহলির, দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারালো ভারত।

- Advertisement -

সন্দীপ কর্মকার:- আজ ছিলো কোহলির ৩৫ তম জন্মদিন। আর ইডেনে ছিলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচ। বিরাটের জন্মদিন উপলক্ষে সিএবি প্রত্যেকটি দর্শকের জন্য ব্যবস্থা করে রেখেছিল ৭০ হাজার কোহলি মুখোশ। তারপর আবার ইডেনে ভারতের প্রথম ম্যাচ। তাই উত্তেজনা ছিল তুঙ্গে। পয়েন্ট টেবিল এই শীর্ষে থাকা দুই দল নেমেছে। এই নিয়ে দর্শকরা ভেবেছিল আজকের ম্যাচ হবে টানটান এবং উত্তেজনাপূর্ণ।

কিন্তু হল তার উল্টো দক্ষিণ আফ্রিকাকে ২৫৪ রানে হারালো। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই ভারতের দুই ওপেনার হিটম্যান রোহিত শর্মা এবং শুভমান গিল চালিয়ে খেলতে শুরু করে। ৫.৫ বলে কাগিসো রাবাদার বলে ৪০ (২৪) রান করে আউট হন রোহিত। প্রথম ১০ ওভারে ওঠে ৯২/২ রান। এরপর বার্থ ডে বয় কোহলি এবং শ্রেয়াস মিলে ইনিংস গড়তে শুরু করেন। ১৩৪ রানের পার্টনারশিপ করেন তারা। দলীয় ২২৭ এবং ব্যাক্তিগত ৭৭ রান করে শ্রেয়স আউট হলে। কোহলি টিকে থাকেন। এবং তার 49 তম শতক পূর্ণ করেন।

স্পর্শ করে ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড। শেষদিকে রবীন্দ্র জাদেজা ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। কোহলি অপরাজিত থাকেন ১০০ রান করে। অবশেষে ভারতে স্কুল দাঁড়ায় ৫০ ওভারে ৩২৬/৫।
জবাবে ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা প্রথম দশ ওভারে ওঠে ৩৫/৩।

অবশেষে ২৭ ওভারে 83 রানে অল উইকেট ডাউন হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার মাত্র ৪ বেটার দু অঙ্কের রান করেছেন। রবীন্দ্র জাদেজা নেন ৫ টি উইকেট। সামি এবং কুলদীপ নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান ১ টি উইকেট। অবশেষে ভারত ২৪৩ রানের বিরাট জয় পায়। এবং প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠে বিরাট কোহলির হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments