Friday, April 24, 2026
- Advertisement -

উত্তর ২৪ পরগনা জেলা বন বিভাগের বড় সাফল্য

- Advertisement -

গোপন সূত্রে খবর পেয়ে ফের উদ্ধার ২০০ টি কচ্ছপ । সরাসরি সাফল্য পেল উত্তর ২৪ পরগনা জেলা বনবিভাগ । আজ সকালে মধ্যমগ্রাম সোদপুর রোডের বিলকান্দার কাছে নন্দীগ্রাম বারাসাত রুটের একটি বাস আটক করে ওই বাস থেকে ২০০ টি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের আধিকারিকেরা । সকাল ৭ টা নাগাদ বিলকান্দার কাছে একটি ভলভো বাস করে এই কচ্ছপ গুলো নিয়ে আসা হচ্ছিল । বাসের কর্মী সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় । বনদপ্তরের তরফ থেকে জানিয়েছেন মূলত খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যেই একচ্ছপ গুলোকে নিয়ে আসা হচ্ছিল। ইতিমধ্যেই চার অভিযুক্ত সহ বাসটিকে আটক করেছে বনদপ্তরের আধিকারিকেরা । আজ তাদেরকে বারাসাত আদালতে হাজির করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments