Tuesday, April 21, 2026
- Advertisement -

উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা – হতাহতের কোনো খবর নেই 

- Advertisement -

উত্তরবঙ্গে ফের রেল দুর্ঘটনা – হতাহতের কোনো খবর নেই

নিউজ ডেস্ক :- রেল দুর্ঘটনা যেন এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবারের পরে বুধবার আবার ট্রেন দুর্ঘটনা। উত্তরবঙ্গের রাঙাপানিতে লাইনচ্যুত হয় মালগাড়ি। ফাঁসিদেওয়ার রাঙাপানিতে এই দুর্ঘটনা ঘটে। পণ্যবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়, কেউ আহত হয়নি। সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিন সকাল ১১টা নাগাদ রাঙাপানিতে মালগাড়ি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। মালগাড়িটিকে যতক্ষণ না লাইনে তোলা হয় ততক্ষণ এই লাইনে ট্রেন চলছেনা। স্বাভাবিক সমস্যায় পড়েছেন যাত্রীরা।

গত ১৭ জুনের ঘটনা এখনও আমাদের স্মৃতিতে আছে। গত ১৭ জুন এই একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি ধাক্কা মেরেছিল। একই লাইনে উঠে পড়ে আরেকটি ট্রেন, পিছন থেকে মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি কামরা। দুমড়ে মুচড়ে যায় বগি।এনজেপি থেকে কয়েক কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ ৯ জনের মৃত্যু হয়। ৩০ জনেরও বেশি আহত হন বলে সরকারি রিপোর্ট।  দুর্ঘটনায় মালগাড়ির চালক সহ ৯ জনের মৃত্যু হয়। ৩০ জনেরও বেশি আহত হন বলে সরকারি রিপোর্ট।  এদিকে মঙ্গলবারই ভোর পৌঁনে ৪টে নাগাদ লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-মুম্বই মেল। ২৪ ঘন্টা কাটতে না কাটতে আবার দুর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments