Tuesday, April 21, 2026
- Advertisement -

কালীঘাট মন্দিরের চূড়ায় ঝলমল করছে ৫০ কেজি সোনা

- Advertisement -

 

কালীঘাট মন্দিরের চূড়ায় ঝলমল করছে ৫০ কেজি সোনা

নিউজ ডেস্ক :- বেশ কয়েক মাস আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কালীঘাটের মন্দিরকে ঢেলে সাজানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব দেন রিলায়েন্স গোষ্ঠীকে। সেই সংস্কারের কাজ এখনও চলেছে। এবার দেখা গেলো মন্দিরের চূড়ার কাজ শেষ হয়েছে। এর আগে ৫১ সতীপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের চূড়া সোনা দিয়ে বাঁধানো হয়েছিল। এবার কালীঘাট মন্দিরেও সোনার চূড়া। কালীঘাট মন্দিরের মাথায় তিনটি তিনকোনা চূড়ো। তিনটি স্তম্ভ রয়েছে তিন চূড়াতে। এতদিন এগুলি মূলত মাটির ছিল। এবার সেগুলি সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হল। মাঝের স্তম্ভে একটি পতাকার আকৃতি রয়েছে। এবার প্রশ্ন কত কেজি সোনা ব্যবহার করা হয়েছে ওই চূড়ায়? সূত্রের খবর, সব মিলিয়ে ৫০ কেজি সোনা ব্যবহার করা হয়েছে এই চূড়া তৈরির জন্য। এদিকে সংস্কারের কাজও অনেকটাই হয়েছে। সেই সঙ্গেই মন্দিরের অন্য়ান্য কাজও হচ্ছে। তবে মন্দিরের মূল কাঠামোতে যাতে কোনও প্রভাব না পড়ে তার সব ব্যবস্থা করা হচ্ছে।

ভোট বাক্সের দিকে লক্ষ রেখে শাসকদলের খুবই ইচ্ছা ছিল ভোটের আগে মুখ্যমন্ত্রীকে দিয়ে সেই নতুন মন্দিরকে উদ্বোধন করবেন। কিন্তু ভোটের দিন ঘোষণা হওয়ায় সেইভাবে উদ্বোধন হয় তো আর করা যাবে না। সূত্রের খবর নির্বাচনের জেরে এই চূড়া উদ্বোধনকে ঘিরে বড় কর্মসূচি নেওয়া যায়নি। তবে পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে আসতে পারেন। সেদিন ছোটও কোনও অনুষ্ঠান হলেও হতে পারে। সব মিলিয়ে খরচ হয়েছে আনুমানিক ৩৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments