Wednesday, April 22, 2026
- Advertisement -

ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন মন্ত্রী শশী পাঁজা

- Advertisement -

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন, পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা।

 

 

 

 

 

মাধব দেবনাথ ,নদীয়া:- নদীয়ার শান্তিপুরে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরী কক্ষে অনুষ্ঠিত হলো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় শান্তিপুরে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাঁজা। এছাড়াও উপস্থিত ছিলেন, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপতি কৌশিক প্রামানিক সহ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর ব্লকের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। যদিও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী শশী পাঁজা গিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে। সেখানেই ইতিহাস প্রসিদ্ধ রাধা কৃষ্ণ মূর্তিতে প্রণাম করে মন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী শশী পাজা বলেন। শান্তিপুরে এর আগেও আমি অনেক কবার এসেছি। শান্তিপুর একটি কৃষ্টি এবং সংস্কৃতির জায়গা। এখানকার ছেলেমেয়েরা যথেষ্ট মেধাবী, আগামী দিনে তারা অনেক ভালো পড়াশোনা করে বাবা মায়েদের মুখ উজ্জ্বল করবে এই আশা রাখি আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments