Tuesday, April 21, 2026
- Advertisement -

জামুরিয়া বিধায়কের কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন

- Advertisement -

 

জামুরিয়া বিধায়কের কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন

মিঠুন মণ্ডল পশ্চিম বর্ধমান :-

জামুরিয়ায় দিদির রক্ষা কবচ প্রকল্প নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামুরিয়া বিধায়কের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন বিধায়ক হরে রাম সিং। জামুরিয়া ১ ও ২ নম্বর ব্লক সভাপতি সুব্রত অধিকারী ও সিদ্ধার্থ রানা, মহিলা নেত্রী পুতুল ব্যানার্জি, রাখি কর্মকার, দীনেশ চক্রবর্তী, সন্দীপ সিনহা উপস্থিত ছিলেন। দিদির সুরক্ষা কবচ-এ 15টি বিষয় নিয়ে মানুষের সাথে যোগাযোগ করা হবে। তারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কি না, তা খোঁজ নেওয়া হবে। প্রতিটি বাড়িতে দিদির রক্ষা কবচ ক্যালেন্ডার এবং স্টিকার লাগানো হবে। 2 মাসের মধ্যে জামুরিয়া বিধানসভার প্রতিটি পরিবারে দিদির বার্তাবাহক পাঠানোর পরিকল্পনা রয়েছে। হরে রাম সিং বলেন, সারা বছর তিনি মানুষের সঙ্গে থাকেন। বিরোধী দলের নেতা-কর্মীদের জনগণের সঙ্গে দেখা যাচ্ছে না। জামুরিয়ার মানুষ বিরোধী দলের সঙ্গে নেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments