Sunday, April 19, 2026
- Advertisement -

ডালু বাবু নামেই বঙ্গ রাজনীতিতে খ্যাত ছিলেন, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী

- Advertisement -

ডালু বাবু নামেই বঙ্গ রাজনীতিতে খ্যাত ছিলেন, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী!

 

নিজস্ব সংবাদদাতা,মালদা—-

প্রয়াত মালদহের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী৷ বঙ্গ রাজনীতিতে ডালু বাবু নামেই খ্যাত ছিলেন তিনি৷ বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ গণি খান চৌধুরীর সেজ ভাই আবু হাসেম খান চৌধুরী দাদার রাজনৈতিক ঘরানাকেই মালদহে ধরে রেখেছিলেন৷ মালদহে প্রাক্তন বিধায়ক, সংসদ ও জেলা কংগ্রেস সভাপতি ছিলেন তিনি।  ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন আবু হাসেম খান চৌধুরী৷ শারীরিক অসুস্থতার জন্য গত প্রায় ২০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। ভোটের আবহে তাঁর মৃত্যুতে শোকের ছায়া মালদহের রাজনৈতিক মহলে। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত মালদহের কালিয়াচকের বিধায়ক ছিলেন আবু হাসেম খান চৌধুরী৷ এর পর ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ছিলেন ডালু বাবু৷

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই লোকসভা কেন্দ্র থেকেই জয়ী হন আবু হাসেম খান চৌধুরীর ছেলেই ইশা খান চৌধুরী৷ মালদহ দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত ১০.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা৷ আজ বিকেলে কলকাতা থেকে মালদহের কোতওয়ালির বাড়িতে পৌঁছবে আবু হাসেম খান চৌধুরীর মরদেহ৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য এবং অন্যান্যরা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments