Saturday, April 18, 2026
- Advertisement -

দুর্গাপুরে বেঙ্গল অম্বুজায় যায় গ্যাসের পাইপ লাইন ফেটে বিপত্তি আতঙ্ক এলাকায়

- Advertisement -

দুর্গাপুরে বেঙ্গল অম্বুজায় যায় গ্যাসের পাইপ লাইন ফেটে বিপত্তি আতঙ্ক এলাকায়।

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:-গ্যাসের পাইপ লাইন ফেটে বিপত্তি, আতঙ্ক ছড়ালো এলাকায়।

দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে বড়সড় বিপত্তি তৈরি হলেও অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা।এদিকে রবিবার সকালবেলা এই ঘটনায় দুর্গাপুরে সিটি সেন্টার সংলগ্ন বেশ কিছু এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে হেসেলে তালা।

 

এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান গতকাল সন্ধ্যা থেকেই তাদের এলাকায় একটা গন্ধ ছড়াচ্ছিল আজ সকালবেলা জানা যায় গ্যাসের পাইপ লাইন ফেটে সেখান থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে।।স্থানীয় সূত্রে জানা যায়, ইন্ডিয়ান অয়েল আদানির গ্যাস পাইপলাইন হঠাৎ ফেটে যায়। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস পাইপলাইনের ঠিকাদার ফিরোজ খান জানান, দুর্গাপুর পুরসভার জলের পাইপলাইন মেরামতির কাজ চলছিল ওই এলাকায়। সেই সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আঘাত লাগে এবং পাইপলাইন ফেটে যায়।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি দমকল বাহিনী ও পুলিশও সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা গেছে, বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই মেরামতির কাজ সম্পন্ন হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments