Tuesday, April 21, 2026
- Advertisement -

পুতিনের সঙ্গে বৈঠক করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আশাবাদী ট্রাম্প 

- Advertisement -

 

পুতিনের সঙ্গে বৈঠক করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আশাবাদী ট্রাম্প

বেশ কিছুদিন আগেই ভাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে উৎসাহী। সেই সংবাদকেই শিলমোহর দিলেন বৃহস্পতিবার।বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বৈঠক করতে চান এবং আমরা এর আয়োজন করছি।’ট্রাম্প আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। এমনকি তিনি এ কথা প্রকাশ্যেও বলেছেন। আর আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাব, অবসান ঘটাবো এই রক্তপাতের।’

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ নেওয়ার অল্প কয়েক দিন বাকি থাকতে পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিলেন এই রিপাবলিকান নেতা। নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে রাশিয়া। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার ইউক্রেনে যে বিশাল সামরিক সহায়তা পাঠিয়েছে, তার সমালোচনার পাশাপাশি ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অংশগ্রহণ নিয়েও সন্দেহ প্রকাশ করে থাকেন। এবার ট্রাম্প রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চলেছেন বলেই অনেকে মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments