পুলিশের তৎপরতায় গ্রেপ্তার দুই ছিনতাই বাজ,উদ্ধার পাঁচ লক্ষ টাকা
নিজস্ব প্রতিনিধি বারাবনি:- গতকাল দুপুর দুটো নাগাদ বারাবনি থানার অন্তর্গত দোমহানি বাজারের হাটতলা রাস্তা থেকে অমিত পরমানিক নামক ব্যাক্তি দেবা ইট ভাটার ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ছাড়িয়ে ব্যাগে করে সেই টাকা নিয়ে যাচ্ছিলেন।সেই সময় দুটি বাজাজ কোম্পানির পালসার মোটর সাইকেলে করে চারজন দুষ্কৃতী এসে ওই ব্যাক্তির হাত থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়।সেই খবর বারাবনি থানার পুলিশ জানার পরেই পুলিশ জোর কদমে এলাকায় তল্লাশি শুরু করে।বিভিন্ন এলাকায় সমস্ত সিসিটিভি চেক করে পুলিশ।অবশেষে সালানপুর থানার সহযোগিতায় গতকাল গভীর রাতে নাকড়াজোড়িয়া থেকে দুজন ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃত দুই ব্যাক্তির নাম বিনোদ কুমার,কুমার দাস উড়িষ্যার বাসিন্দা বলে জানা যায়।ধৃতদের কাছে পুলিশ একটি মোটর সাইকেল সহ পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয়।তবে জানা যায় এই ঘটনায় আরো দুজন জড়িত থাকা পালিয়ে যায়।পুলিশ আরো দুজন দুষ্কৃতীর তল্লাশি শুরু করেছে।তবে জানা যায় দিন কয়েক ধরে তারা নাকড়াজোড়িয়া অঞ্চলে ভাড়া বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন।তবে জানা যায় এই চার দুষ্কৃতী কয়েক দিন আগে ঝাড়খণ্ড জেলার নলা থানার অন্তর্গত এক জায়গায় থেকে ছিনতাই করে এবং গতকালই তারা অন্ডাল থানা অন্তর্গত উখড়া এলাকায় এক ব্যাক্তির মোটর সাইকেলের ডিকি ভেঙ্গে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাই করে।পুলিশের এই তৎপরতা ও সফলতাকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন।

