Wednesday, April 22, 2026
- Advertisement -

‘পুষ্পা-২’ প্রিমিয়ারে ভয়ঙ্কর ঘটনা – পদপিষ্ঠ হয়ে মৃত্যু এক মহিলার 

- Advertisement -

‘পুষ্পা-২’ প্রিমিয়ারে ভয়ঙ্কর ঘটনা – পদপিষ্ঠ হয়ে মৃত্যু এক মহিলার

নিউজ ডেস্ক :- মাঝে সিনেমার ক্রেজ কিছুটা কমে এসেছিলো। কিন্তু প্রবল মার্কেটিং-এর জোরে এখন আবার সেই ‘৭০-‘৮০ -র দশকের মতো সিনেমার উন্মাদনায় ঝুঁকেছে মানুষ। আর তার পরিনামেও ৪ তারিখ হয়েদ্রাবাদে মৃত্যু হলো একজন মহিলার। নিহত মহিলার ছেলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল৷ সেখানে সশরীরে হাজির ছিলেন অল্লু অর্জুন৷ তাঁকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷ তখনই পদপিষ্ট হন অনেকে৷ মৃত্যু হয় ওই মহিলার৷ বহু মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। নিহত ওই মহিলার নাম রেভথী (৩৯)৷ .তিনি দিলসুখনগরের বাসিন্দা৷ নিজের স্বামী এবং ছেলেকে নিয়ে পুষ্পা টু দেখতে গিয়েছিলেন ওই যুবতী৷ তার পরেই ঘটে গেলো ওই মর্মান্তিক ঘটনা। পুলিশ তৎপর না হলে হয়তো মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতো।

সূত্রের খবর, রাত সাড়ে দশটা নাগাদ সিনেমার প্রদর্শন শেষ হওয়ার পর ওই পরিবারটি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, ওই সময় প্রেক্ষাগৃহের ভিতরে হঠাৎই হাজির হন অল্লু অর্জুন৷ প্রিয় তারকাকে এক ঝলক দেখতে বহু মানুষ তখন হুড়োহুড়ি করে প্রেক্ষাগৃহের ভিতরে ঢোকার চেষ্টা করেন৷ ফলে যাঁরা বেরিয়ে আসছিলেন, ধাক্কাধাক্কিতে তাঁদের অনেকেই মাটিতে পড়ে যান৷ তাঁদের পাড়িয়েই চলে যান বাকিরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্লু অর্জুন নিজে ভক্তদের মাঝে এসেছেন, এই খবর ছড়িয়ে পড়তেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে আগে থেকে পুলিশ মোতায়েন করা থাকলেও ভিড় সামলাতে ব্যর্থ হয় তারা৷ মুহূর্তে শোকের ছায়া নেমে আসে সর্বত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments