Wednesday, April 22, 2026
- Advertisement -

পূর্ব মেদিনীপুরে ‘ঝুলন্ত সিড বেড’ তৈরী করে কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে 

- Advertisement -

 

পূর্ব মেদিনীপুরে ‘ঝুলন্ত সিড বেড’ তৈরী করে কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে

নিউজ ডেস্ক :- ঝুলন্ত সিড বেড বলতে বোঝায় মাটি থেকে উঁচুতে মাচার মতো তৈরী করে তাতে চাষ করা। এই পদ্ধতিতে এবার চাষ করতে চলেছে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান অর্থকারী ফসল ধান ও পান হলেও বেশ কিছু অংশে ভাল পরিমাণের সবজি চাষ হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভৌগোলিক অবস্থানগত কারণে এই জেলায় ফুল চাষের পাশাপাশি সবজি চাষ হয়। কিন্তু এই জেলার মূল সমস্যা বর্ষাকালে জল জমা। বর্ষার বৃষ্টি শুরু হলেই জলবন্দি হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক। ভেসে যায় চাষবাস। সেই অবস্থা থেকে মুক্তি পেতে এবার পূর্ব মেদিনীপুরে ঝুলন্ত সিড বেড তৈরির ভাবনা। দুটি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

এই পদ্ধতিতে চাষ করতে পারলে গাছের পচন বাঁচানো যাবে। ভৌগলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশটাই নিচু এলাকা। আবার এগরা, ওড়িশা সীমান্ত সহ পাঁশকুড়ার কিছু অংশ বাদ দিয়ে বেশির ভাগটাই এঁটেল মাটি। ফলে এই জেলার বেশিরভাগ চাষ জমির জল ধারণ ক্ষমতা বেশি। ফলে বর্ষাকালে চাষবাসের বিস্তর ক্ষতি হয়। এমনকি এই ক্ষতি গিয়ে পড়ে বর্ষা পেরিয়ে শীতকালে সবজি চাষের ক্ষেত্রেও। অতিরিক্ত এই জলের চাপে ছোট ছোট গাছের নরম শিকড় পচে নষ্ট হওয়ার আশঙ্কা‌ও যথেষ্ট মাত্রায় থাকে। খেজুরির ইড়িঞ্চি এবং চন্ডিপুরের ভগবানখালি কৃষি খামারে সিএডিসি’র তত্ত্বাবধানে রাজ্যের আর্থিক সহায়তায় দুটি মডেল নার্সারি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। আম, আপেল, কুল, লেবু, পেয়ারা, টিস্যু কালচার কলা, পেঁপে, আঁতার কলমের চারা উৎপাদনের পাশাপাশি এই মডেল নার্সারি গড়ে তুলে বিভিন্ন রকমের সবজির চারা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments