Thursday, April 23, 2026
- Advertisement -

পেট থেকে বের হল আস্ত ডিওড্রেন্টের বোতল

- Advertisement -

 

পেট থেকে বের হল আস্ত ডিওড্রেন্টের বোতল

নিজস্ব সংবাদদাতা বর্ধমান :-  এক ব্যক্তির পেট কেটে বার করা হল একটি আস্ত ডিওড্রেন্টের বোতল। এই জটিল অস্ত্রোপচারে সাফল্য এনেছে বর্ধমান মেডিক্যাল কলেজ। প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের পরে রোগী এখন সুস্থ আছেন তবে চিকিৎসকেরা সাত দিনের হেফাজতে রেখে দিয়েছেন তাকে।

সূত্রের খবর দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার এই রোগী বুধবার পেটের যন্ত্রনার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আসেন, সেখানে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি হতে বলা হয়। তির পেটের এক্স-রে রিপোর্ট দেখে হতবাক চিকিৎসক মহল। দেখা গেছে একটি আস্ত ডিওড্রেন্টের বোতল তার পেটে। ঢাকনাসহ এই বোতল প্রায় ৭ ইঞ্চি লম্বা। দেরি না করে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের নির্দেশ দেন মেডিক্যালের আর.এম.ও অরিন্দম ঘোষ। সঙ্গে দুজন পিজিটি সুতপা কর্মকার ও দীপক গুপ্ত। ওই ব্যক্তির খাদ্যনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি অস্ত্রোপচারে ঠিক করা হয়েছে। অন্ত্র ও ক্ষতিগ্রস্থ হয়েছে তবে সেটি ভবিষ্যৎ এ অস্ত্রোপচার করতে হবে।

চিকিৎসক অরিন্দম ঘোষ বলেন,” কোনো কারণে ওই ব্যক্তির পায়ুদ্বার দিয়ে ডিওড্রেন্টের বোতল ঢুকে গিয়েছিল ২০ দিন আগে। তারপর থেকেই অসহ্য পেটের যন্ত্রনায় ভুগছিলেন তিনি। দিন পাঁচেক আগে পায়খানা বন্ধ হয়ে যায়। বর্ধমানে ভালো চিকিৎসা হয় শুনে তিনি উওর ২৪ পরগনা থেকে হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। পেট কেটে বোতলটি বের করা হয়। আপাতত তিনি স্থিতিশীল আছেন।

হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, ” সুদুর ২৪ পরগনা থেকে আমাদের হাসপাতালে রোগী আসছেন এবং তাদের জটিল অস্ত্রোপচারে করা হয়েছে, অস্ত্রোপচারের পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এটা আমাদের কাছে অনেক বড়ো বিষয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments