Tuesday, April 21, 2026
- Advertisement -

বাংলাদেশের নয়া সরকার কী হাত বাড়িয়ে দিচ্ছে চিনের দিকে?

- Advertisement -

 

বাংলাদেশের নয়া সরকার কী হাত বাড়িয়ে দিচ্ছে চিনের দিকে?

নিউজ ডেস্ক :- শেখ হাসিনার সরকারের পতন ঘটে নতুন অন্তরবর্তী সরকার গঠিত হয়েছে। শেখ ইউনিসের নেতৃত্বে গঠিত এই সরকারের মূল রাশ কিন্তু জামাতের হাতে। ফলে নতুন সরকার ভারতের সঙ্গে কতটা সম্পর্ক বজায় রাখতে চায় তা নিয়ে সন্দেহ ছিল ভারত সরকারের। এবার যেন তা স্পষ্ট হচ্ছে। এদিন বিকেলে, বাংলাদেশ বিদেশ মন্ত্রকে ভারত, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তারপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, চিনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, “চিনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, এখানে কে থাকল না থাকল (স্পষ্টতই ইঙ্গিত শেখ হাসিনার দিকে) কিছু আসে যায় না। চিনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। সরকার পরিবর্তন হোক আর যাই হোক, চিনের সঙ্গে সবসময় সুসম্পর্ক থাকবে। আমরা এতেই গুরুত্ব দিই।” স্বাভাবিক কারণেই মনে হচ্ছে এবার বাংলাদেশ ঝুঁকছে চিনের দিকে – যা ভারতের পক্ষে মোটেই শুভ বর্তা নয়।

আগে, একাধিক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস-সহ, নয়া বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন, ভারত সরকার আওয়ামি লিগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিল। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা তৈরি হয়নি। ইঙ্গিতটা স্পষ্ট, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হাসিনা নির্ভর। ফলে যে এক নতুন আন্তর্জাতিক সম্পর্ক তৈরী হতে চলেছে তাতে সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments