Tuesday, April 21, 2026
- Advertisement -

বিধায়কের তৎপরতায় ২ কোটি টাকা ব্যায়ে নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মীনার্সের আপগ্রেডশন এর কাজ এর উদ্বোধন।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:-

বিধায়কের তৎপরতায় ২ কোটি টাকা ব্যায়ে নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মীনার্সের আপগ্রেডশন এর কাজ এর উদ্বোধন।

২ কোটি টাকা ব্যায়ে নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মীনার্সের আপগ্রেডশন এর কাজ এর উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এদিন তিনি জানান, বিধায়ক হওয়ার পর তার লক্ষ ছিল এই বাস স্ট্যান্ডের উন্নয়ন করা কারণ,পূর্ব বর্ধমান এবং নদীয়ার সংযোগস্থল নৃসিংহপুর ফেরি ঘাট সেখানেই রয়েছে এই বাস স্ট্যান্ড। যেখান থেকে প্রতিদিন ৩ টি রুটে বাস পরিষেবা চলে তার সাথে রয়েছে টোটো এবং অটো। তাই এই বাস স্ট্যান্ডের পরিকাঠামো গত উন্নয়ন দরকার ছিল। সেই দিকে লক্ষ রেখেই বিধানসভায় এই বাসস্ট্যান্ড নিয়ে আলোচনা করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এরপর পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামোগত উন্নয়ন নিগম এর মাধ্যমে প্রথম পর্যায়ে ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাই টাকা বরাদ্দ হওয়ার পরই ১ম পর্যায়ের কাজ শুরু হলো। এদিন বিধায়ক আরও জানান এই বাস টার্মীনার্স আধুনিক ভাবে তৈরী হবে। থাকবে ক্যাফেটেরিয়া, সেলফি জোন এবং উন্নত মানের বিভিন্ন পরিকাঠামো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো, সহ পঞ্চায়েতের সদস্য -সদস্যরা।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments