Tv20 Bangla:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে তার প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক। মূলত বিশ্বকবি কে সম্মান জানাতে তার এহেন উদ্যোগ। বীরেন বসাক এর আগেও একাধিক কৃতি ব্যক্তিদের প্রতিচ্ছবি শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও একাধিক সরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন। কিছুদিন আগেই পদ্মশ্রী সম্মান পেয়েছেন নদীয়ার শান্তিপুর কুলিয়ার এই তাঁত শিল্পি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সৌরভ গাঙ্গুলীর মতো ক্রীড়াবিদের ছবিও এর আগে শাড়ির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তিনি। জামদানি শাড়ির ওপর তার এই অসাধারণ হাতের কাজ সকলকে মুগ্ধ করেছেন বীরেন বসাক। এ বিষয়ে তাঁতশিল্প বীরেন বসাক বলেন, যেহেতু 25 শে বৈশাখ আমাদের গর্বের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই কারণে তাকে শ্রদ্ধা জানাতেই শাড়ির মধ্যে তার প্রতিচ্ছবি তুলে ধরলাম। শাড়ির উপর অসাধারণ এই নিখুঁত কর্মদক্ষ জন্যই ফুলিয়া এবং শান্তিপুরের শাড়ি আজ জগৎবিখ্যাত।
বিশ্বকবি রবীন্দ্রনাথ কে সম্মান জানাতে শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন তার প্রতিচ্ছবি।
MORE NEWS – TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বাঁকুড়া:- TV20 বাংলা খবরের জেরে অসহায় পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। TV 20 বাংলা খবরের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। সংসারে তাদের নিত্য অভাব। রোজই প্রায় নুন আনতে পান্তা ফুরায়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কড়িসুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে এক চিলতে মাথাগোঁজার ঠাঁই রয়েছে পিন্টু কেওরার। সেটিও প্রায় ভেঙে পড়ার উপক্রম। এরমধ্যে অসুস্থ চার মাসের শিশু কন্যা রাজোনাকে নিয়ে অথৈ জলে পড়েছেন কেওরা দম্পতি। মেয়ের হার্ট ফুটো। মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে ছোট্ট শিশুটির। রাজোনার হার্ট অপারেশন করতে হবে বলে দিয়েছে ডাক্তারবাবুরা। তার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। কোথায় পাবেন সেই টাকা? তাই চিন্তায় ঘুম ছুটেছে কেওরা পরিবারের। আমাদের চ্যানেলে খবর প্রকাশিত, CONTINUE READING
অভিনব পদ্ধতিতে বড়জোড়ায় রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো।
রাজ্য পুলিসের শীর্ষপদে রদবদল, সিআইডি থেকে সরানো হল জ্ঞানবন্ত সিংকে।

