Wednesday, April 29, 2026
- Advertisement -

বিস্ফোরক মন্তব্য প্রসূন বন্দোপাধ্যায়ের 

- Advertisement -

 

বিস্ফোরক মন্তব্য প্রসূন বন্দোপাধ্যায়ের

টিভি ২০ বাংলা কলকাতা :- মদন মিত্রকে নিয়ে প্রশংসা করতে গিয়েই বেলাগাম মন্তব্য করে বসলেন তৃনমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়। শনিবার হাওড়ার বালিতে বিশ্বকর্মা পূজোর অনুষ্ঠানে গিয়েছিলেন মদন মিত্র ও প্রসূন বন্দোপাধ্যায়। সেখানেই তিনি মদন‌‌ মিত্রকে পাশে রেখে বলেন, ” মদন মিত্র ছাড়া ক্রীড়ামন্ত্রী হিসেবে কাউকে মানিনা, মানতে পারিনা।”

 

ফের রাজ্য মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তোলায় বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর করা এই বক্তব্যের ভিডিও মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও তিনি আরো বলেন, “দিদির পাশে দু-একজন থাকত, তাঁর মধ্যে মদন মিত্র অন্যতম। এখন অনেকেই দিদির পাশে ঘুরছে। মদন মিত্রকে সম্মান দিতে হবে এটা আমি চাই। ক্রীড়ামন্ত্রী থাকাকালীন খেলা সংক্রান্ত বহু সমস্যার তিনি স্বচ্ছতার সঙ্গে সমাধান করেছেন। তাঁর সময়ে ক্রীড়া দফতরে বহু পরিকল্পনা রূপায়িত হয়েছে যথেষ্ট স্বচ্ছতার সঙ্গেই। গভীর রাত পর্যন্ত কোনও সমস্যা হলেও মদন মিত্র তাঁর সময় দিতেন। ময়দানের অনেক ছোট ছোট খেলোয়ারদের তিনি অর্থ সাহায্য করেছেন। তাঁর মতো কাজের মানুষ রাজ্যের মন্ত্রিসভায় স্থান না-পাওয়ায় আমি অবাক।”

প্রসূন বন্দোপাধ্যায়ের করা এই মন্তব্যকে হাতিয়ার হিসেবে নিয়েছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মদন মিত্রকে যদি শ্রেষ্ঠ মন্ত্রী বলা হয়, তাহলে মদন মিত্রর আর আগামী দিনে মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ, দিদি তাঁকে আর জায়গা দেবেন না। তাই যাঁরা মদন মিত্রর হয়ে এই সওয়াল করছেন, তাঁরা যদি মদন মিত্রকে আবার মন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে দয়া করে প্রশংসা করবেন না। কারণ, দিদি দলের কোনও নেতার নামে প্রশংসা শুনতে রাজি নন। তিনি শুধু নিজের প্রশংসা শোনেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments