ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই গোটা বসতবাড়ি, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক
মেহেবুব মাসুম,মুর্শিদাবাদ :— এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল একটি সাধারণ পরিবারের সারাজীবনের স্বপ্ন। আজ সকাল 9 টার সময় ইলেক্ট্রিক পোল থেকে বিদ্যুতের তাঁর থেকে ছিটকে আসা আগুনের ফুলকিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে বাড়ির আসবাবপত্র, নগদ টাকা তো বটেই, এমনকি অত্যন্ত প্রয়োজনীয় দলিল ও দস্তাবেজও পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার চোঁয়াপাড়া গ্রামে
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে যখন বাড়ির মানুষ কাজে ব্যাস্ত ছিলেন , তখন হঠাৎই বিদ্যুতের তাঁর থেকে আগুনের ফুলকি থেকে ঘরের বেড়ায় আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে টিনের চাল ও বাঁশের বেড়া দেওয়া ঘরটিতে। বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
প্রাথমিক হিসেব অনুযায়ী, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের মতে:
আসবাবপত্র ও গৃহস্থালি ঘরজুড়ে থাকা সমস্ত জামাকাপড়, খাট, আলমারি এবং খাদ্যশস্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
প্রয়োজনে ঘরে রাখা গচ্ছিত কয়েক হাজার টাকাও আগুনের গ্রাসে চলে গেছে।
সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জমির অরিজিনাল দলিল, আধার কার্ড, ভোটার কার্ড এবং সন্তানের স্কুল বই ইত্যাদি
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

