ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশন ও জাগৃতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির।
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি:— রক্তদান মানেই,জীবন দান। এক ফোঁটা রক্তের জন্যই মানুষ জীবন ফিরে পায়। মানুষ মানুষের জন্য সহযোগিতার মানবতার বন্ধন। ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশন ও জাগৃতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজন। রক্তদান শিবিরে রক্তদাতা সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিনিক্স ফাউন্ডেশনের ও জাগৃতি সংঘের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার পৌরপিতা মনোজ রায়, ময়নাগুড়ি থানার আই,সি সুবল ঘোষ, পৌরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল, ময়নাগুড়ি ব্যবসায় সমিতির সম্পাদক সুমিত সাহা, বিএড কলেজের অধ্যাপক ও কর্ণধার মনোরঞ্জন সাহা এই রক্তদান শিবিরের আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন। ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশন সারা বছরই কিছু না কিছু সামাজিক মূলক কাজকর্ম করে থাকে। অসহায় দুঃস্থ ব্যক্তিদের সব সময় পাশে দাঁড়ান।
ফিনিক্স ফাউন্ডেশন সবচেয়ে বড় অবদান রেখেছে কিছুদিন আগে আমগুড়ি ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছিল সাধারণ মানুষ। তাদেরকে দিনরাত পরিষেবা দিয়েছে এই ময়নাগুড়ির ফিনিক্স ফাউন্ডেশন। বন্যা পরিস্থিতি মানুষদের খাদ্য বস্ত্র পানীয় জল সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফিনিক্স ফাউন্ডেশন। মানুষের আপদে বিপদে সব সময় পাশে দাঁড়ান এই সংস্থা। অনেকেই রক্তের সংকটে জীবনহানি হয়ে যায়। তাদের কথা চিন্তা করে ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবির আয়োজন করা হয়।
জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট টিভি ২০ বাংলা।

