Friday, April 24, 2026
- Advertisement -

মুখে মা মাটি মানুষের কথা বললেও তার নিজের প্রাত্যাহিক জীবন বিলাসবহুল । কটাক্ষ বিজেপির

- Advertisement -

 

টিভি ২০ বাংলা ডেস্ক :- মুখে মা মাটি মানুষের কথা বললেও তার নিজের প্রাত্যাহিক জীবন বিলাসবহুল ।

আসলে গরীব মানুষের কথা বলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের নাটক ছাড়া আর কিছু ই না। এভাবেই নব্য তৃণমূল – এর নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তার দাবি ৮৬ হাজার টাকার চশমা যিনি চোখে পড়েন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আর যাই হোক গরীবের কষ্ট বোঝার ক্ষমতা নেই।
নিজের ফেসবুক অ্যাকাউন্তে বিজেপির রাজ্য সভাপতি একটি পোস্ট করে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ তৈরি করেছেন।
তার পোস্টের শিরোনাম “দু’কোটি টাকার গাড়ি,৮৬ হাজার টাকার চশমা পড়ে মানুষের চোখে ধুলো দিয়ে জনগণকে ঠকানোই তৃণমূলের পেশা”। পোস্টটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একটি ছবি দিয়ে দেখিয়েছেন যে তিনি যেই ব্র্যান্ডের চশমা পড়ে আছেন তার দাম ৮৬ হাজার টাকা। একই সঙ্গে অভিষেকের শালী মেনকা গম্ভীর যে গাড়ি ব্যবহার করেন তার মূল্য ২ কোটি টাকা। প্রসঙ্গত অভিষেকের চশমাটি মেব্যক ব্র্যান্ডের এবং শালী মেনকা গম্ভীরের গাড়িটি ল্যান্ড রোভার ডিফেন্ডার।

এ ব্যাপারে সুকান্ত মজুমদার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের নেতারা মুখে মা-মাটি-মানুষের কথা বলে গরিব দরদী হওয়ার নাটক করেন। অথচ ব্যক্তিগত জীবনের তারা ঐশ্বর্য ভোগে অভ্যস্ত। তাদের প্রাত্যহিক জীবন ঐশ্বর্য মোরা। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৮৬ হাজার টাকা দামের মেব্যক ব্র্যান্ডের চশমা পড়েন। তার কথায় মুখে জয় বাংলা বলেন আর তার শালিকা যাতায়াত করেন ২ কোটি টাকার গাড়িতে।
বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষের জন্য ৫০০ টাকা বরাদ্দ করেই খালাস তৃণমূল কংগ্রেস সরকার। আর সেই দলের সাধারণ সম্পাদক বিলাসবহুল জীবনে অভ্যস্ত। তাই মুখে বড় বড় কথা বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানসিকও মনোভাব বোঝা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments