মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ডি,আই,বি অফিসারের মৃত্যু, গুরুতর জখম আরও এক।।
নিজস্ব প্রতিনিধি উত্তর২৪পরগণা:- বসিরহাট ও বনগাঁ রোডের মগরা ব্রিজের ঘটনা । উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বাদুড়িয়া থানার মগরা ব্রিজের ঘটনা। আজ সকাল সাড়ে নটা নাগাদ বছর ৪৫ এর সুব্রত হালদার বাড়ি অশোকনগরে বাদুড়িয়া থানায় মোটরবাইকে করে ডিউটিতে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে সবজি বোঝাই
ইঞ্জিন ভ্যান সজোরে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে তারপর বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে পড়েছে এলাকায় মৃত ডি,আই,বি অফিসারের পরিবারের লোককে খবর দেয়া হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইঞ্জিন ভ্যান সহ চালক কে আটক করেছেন পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশের প্রাথমিক অনুমান ইঞ্জিন ভ্যানের গতিবেগ ছিল অনেক বেশি । পাশাপাশি সজরে ধাক্কা মারার কারণেই এই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।।

