শিলিগুড়ি ও বনগাঁয় চলেছে ১ লক্ষ মানুষের কন্ঠে গীতাপাঠ
বাংলাদেশের হিন্দু বিরোধী আন্দোলনের কথা স্মরণে রেখে হিন্দু জাগরণ মঞ্চ ও বিজেপির উদ্যোগে শিলিগুড়ি ও বনগাঁতে চলেছে গীতাপাঠের অনুষ্ঠান। রবিবার দুপুর বারোটা থেকে গীতাপাঠ শুরু হয়েছে। প্রচুর ভক্ত এসেছেন দূর-দূরান্ত থেকে। হাজির হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা।
একই সঙ্গে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী। বছর খানিক আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর কওয়াখালি ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদের তরফে। বাংলাদেশ যখন অশান্ত তখন এপার বাংলাতেও কিন্তু রাজনীতিতে রঙ লেগেছে। তারপর আবার ২০২৬-এ বিধানসভা ভোট।
একদিকে যেমন বিজেপি রয়েছে। অন্যদিকে রয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিঘাতে জগন্নাথ মন্দির স্থাপনের কথা বলছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীরা হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলছেন। বলাই যায় ধর্মের নামে চলেছে ভোট বাক্সের লড়াই।
তবে শিলিগুরবো বনগাঁতে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছেন, উত্তরবঙ্গ হলো বিজেপির গড়। সম্প্রতি সেখানে তৃণমূল দাগ কাটতে শুরু করলেও এখনও শক্তি বেশি বিজেপির। সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিলিগুড়িকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে এই সময় বিজেপির কাছে বনগাঁও বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত সকলেই।
সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। আর বনগাঁ হল বাংলাদেশের পার্শ্বস্ত একটি শহর। সেখানে এই গীতাপাঠ ওপারের সংখ্যালঘু হিন্দুদের মনে যে মনোবল বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। দুই জায়গাতেই প্রচুর মানুষের ভিড় হয়েছে। সবটা মিলিয়ে জমে গেছে এই গীতা পাঠের অনুষ্ঠান।

