Thursday, April 30, 2026
- Advertisement -

সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার, অভিষেকের সেবাশ্রয় ভরসা সবার।”– সেখানে কিস্তিমাত বাঁকুড়ার কৃতি সন্তান ডা: মনবুর আলির

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি ,পাএসায়ের:- সেবাশ্রয় একটি মানবিক জনকল্যাণমূলক কর্মসূচি, যা অসহায় ও আর্থিকভাবে দুর্বল মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ঘোষিত এই কর্মসূচি সাড়া ফেলেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায়।সেবাশ্রয়–১ এর মাধ্যমে ১২.৫ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ঐতিহাসিক সাফল্যের পর, নতুনভাবে যাত্রা শুরু করেছে সেবাশ্রয়–২। এই সেবাশ্রয় ২ এর মাধ্যমে আরো নতুন করে অনেক সাধারন মানুষ সুবিধা পেতে চলেছেন।

সেবাশ্রয়–২ এর পথচলা শুরু হয়েছে ১লা ডিসেম্বর মহেশতলা থেকে। এরপর এই শিবির চলছে মেটিয়াবুরুজ, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়া ও ফালতার মতো একের পর এক বিধানসভা কেন্দ্রে। আগামী ২৮শে জানুয়ারি ডায়মন্ড হারবারে এই পর্যায়ের সেবাশ্রয় শিবিরের মহাসমাপ্তি হবে।সফলভাবে অঙ্গীকারবদ্ধ ভাবেই চলছে সেবাশ্রয় শিবির।

এই সেবাশ্রয় শিবিরে সেবায় নিয়োজিত রয়েছেন ডা. মনবুর আলি—বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের প্রত্যন্ত আলীপুর গ্রামের সন্তান। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি চিকিৎসা পেশায় নিজের স্বীকৃতি অর্জন করেছেন এবং আজ কলকাতার বুকে সফলভাবে মানুষের সেবা করে যাচ্ছেন।ডা:মনবুর আলী যেন অঙ্গীকারবদ্ধ ভবিষ্যতের জন্যও নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ডা. মনবুর আলি নিষ্ঠার সঙ্গে মানবসেবা এবং স্বাস্থ্যসেবার গুরুদায়িত্ব পালন করে চলেছেন।

ডা:মনবুর আলীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments