নিশীথ দাস, স্বদেশ দাস , উত্তর ২৪ পরগনা:- ২৪ পরগনার বসিরহাট জেলার স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ সীমান্তের আমুদিয়া সীমান্ত থেকে ৮ পিস সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। ধৃত পাচারকারী মাদাই মন্ডল (৪৫)অন্তর বাসের মধ্যে দিয়ে আটটি সোনার বিস্কুট ওজন ৯৩২ গ্রাম বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। পাচার করছিল সেই সময় বি,এস,এফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত বাহিনী আমুদিয়া সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলো তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে ধৃত পাচারকারীকে স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এর সঙ্গে আন্তর্জাতিক কোন পাচার চক্রের যোগ সূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছেন বি, এস, এফ ও পুলিশ।
- Advertisment -

