Tuesday, April 21, 2026
- Advertisement -

১৮ হাজার কর্মী ছটাই করতে চলেছে ইন্টেল

- Advertisement -

 

১৮ হাজার কর্মী ছটাই করতে চলেছে ইন্টেল

নিউজ ডেস্ক:- মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেল একটা বিরাট সংখ্যক কর্মী ছাটাই করতে চলেছে। মাথায় হাত পড়েছে বহু কর্মীর। কিন্তু এভাবে কী হঠাৎ কর্মী ছাটাই করা যায়? প্রশ্ন উঠেছে নাগরিক মহলে। ইন্টেল সূত্রে জানা যাচ্ছে, খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের চরম সিদ্ধান্ত। ইন্টেল জানিয়েছে, এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পানি সূত্রে আরও জানা গিয়েছে, শেষ অর্থবর্ষে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্টেল। এরপরই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের চরম সিদ্ধান্ত। কম্পানি কিছুতেই তাদের আয় আশানুরূপ করতে পারছে না। বরং কম্পানির ক্ষতি হচ্ছে।

এবার তারা ব্যবসাকে আরও মজবুত করতে চাইছে। ইন্টেলের চিফ এগজেকিউটিভ প্যাট জেলসিঙ্গার জানিয়েছেন, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একদমই আশাব্য়াঞ্জক নয়। বিভিন্ন পণ্য ও প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও, গত ত্রৈমাসিকেই সংস্থার ১.৬ বিলিয়ন অর্থাৎ ১৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে। সংস্থার পক্ষে এখন অর্থবর্ষের দ্বিতীয় ভাগ আরও চ্যালেঞ্জিং হতে চলেছে বলেই জানানো হয়েছে।  গত বছরের শেষ ভাগে ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ২৪ হাজার ৮০০। ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় আনুমানিক ১৮ হাজার কর্মীর চাকরি চলে যাবে বলেই শোনা যাচ্ছে। তার ফলে বিপুল সংখ্যক কর্মী হতাশ হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments