অনুষ্ঠিত হল নবদ্বীপ কেন্দ্রিয় রাস কমিটির সাধারন সভা ও ২০২১ রাসশ্রী পুরস্কার বিতরণ।
গোপাল বিশ্বাস –: নদীয়া।
শারদীয়া দুর্গোৎসব এর পর লক্ষ্মীপূজা ও কালীপূজার পর নবদ্বীপে র এর একটি বড় উৎসব হল রাস উৎসব । আর এই উৎসবকে ঘিরে নবদ্বীপের বিভিন্ন পাড়ায় পাড়ায় ছোট থেকে বড় প্রত্যেকে মেতে ওঠে বিজয়া দশমীর দিন থেকে। প্রায় ১ মাস ধরে চলে রাসৎসবের প্রস্তুতিপর্ব । নবদ্বীপ ঐতিহ্যমন্ডিত এই রাস উৎসবে দেশ বিদেশ থেকে বহু মনুষ্যের আগমন হয় চৈতন্যভূমি এই নবদ্বীপে ।
সেই সঙ্গে শুরু হয় প্রশাসনের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে এই উৎসবকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ,বিভিন্ন পূজাকমিটি ও বারোয়ারী, কমিটিগুলো ছাড়াও বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত দের নিয়ে চলে প্রসাসনিক সমন্বয় সভা।
বিগত দুবছর করোনার জন্য এই উৎসব পালনে কিছু বিধিনিষেধ থাকায় সেভাবে পালন করা যায়নি।
তাই এবছর আসন্ন রাস উৎসব উপলক্ষে এদিন সন্ধ্যায় নবদ্বীপ হিন্দু স্কুলের অডিটোরিয়ামে নবদ্বীপ কেন্দ্রীয় রাস কমিটির সাধারণ সভা আনুষ্ঠিত হয়। এবং বিগত ২০২১সালের কেন্দ্রীয় রাস কমিটি আয়োজিত বিচারক মন্ডলীর বিচারে নবদ্বীপে ১ম, ২য়, ৩য় স্থানাধিকারিদের হাতে রাসশ্রী পুরস্কার বিতরণ করা হয়।এই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক, পৌরপতি, নবদ্বীপ পুলিশ থানার আরক্ষা আধিকারিক সহ বিভিন্ন পূজা কমিটির সদস্যরা্

