Saturday, March 14, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

আবার কিছুটা উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আরও কিছুদিন থাকবে শীতের আমেজ। তবে দু’য়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে।

রবিবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে উইকেন্ডে। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টিও হবে এক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণ? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট। (West Bengal Weather Update)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে আপাতত। তারপর ফের পারদ পতন হয় কি না সেটাই দেখার। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ২৪ জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের একাধিক জেলা ভিজতে পারে। কুয়াশার দাপট থাকবে সর্বত্র।

অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ে তাপমাত্রা আরও কিছুটা নামবে। ২৩ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস নেই। ২৪ তারিখ কেবলমাত্র দার্জিলিং ভিজতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশা থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments