Friday, April 17, 2026
- Advertisement -

আবারো আগ্নেয়াস্ত্র গুলি সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক

- Advertisement -

 

আবারো আগ্নেয়াস্ত্র গুলি সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক।

নিউজ ডেস্ক :- পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে শান্তিপুর হরেকৃষ্ণ পল্লী এলাকায় বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই এলাকার সঞ্জীদ দাস নামে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

বুধবার ধৃত যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে, এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। তবে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে পুলিশ প্রশাসন, আর উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র এবং গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments