Monday, February 16, 2026
- Advertisement -

ইউক্রেন ও রাশিয়াকে গরমে-নরমে যুদ্ধ থামানোর বার্তা ট্রাম্পের 

- Advertisement -

 

ইউক্রেন ও রাশিয়াকে গরমে-নরমে যুদ্ধ থামানোর বার্তা ট্রাম্পের

আর কতদিন চলতে পারে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ! মধ্য প্রাচ্যের যুদ্ধ এবার বন্ধের মুখে। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতেই মুখ খুললেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “জেলেনস্কি অনেক বৃহৎ ও অনেক বেশি শক্তিশালী একটি পক্ষের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।” মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, রাশিয়ার সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ এড়াতে পারতেন জেলেনস্কি। ফক্স নিউজের সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্টের দাবি করেছেন, যুদ্ধ রুখতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করাই যেত। তিনি বলেন, “আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। যদিও জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন ‘আমি লড়াই করব’।” এই যুদ্ধে ইতিমধ্যে বহু মানুষের প্রাণ গেছে। অনেক মানুষ ঘরছাড়া। এই অবস্থা বেশিদিন চলতে পারে না।

এই যুদ্ধকে ট্রাম্প অসম শক্তির যুদ্ধ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প মনে করেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা হামলার সিদ্ধান্ত ভুল ছিল। উল্লেখ্য, জেলেনস্কির প্রতি বাইডেনের পরামর্শ ছিল ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত। বাইডেন ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন। পুতিনের আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপও করেছিলেন। তবে ট্রাম্প রাশিয়াকেও হুঁশিয়ারি দিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়া যদি শীঘ্রই এই যুদ্ধের মীমাংসা না করে তাহলে রাশিয়ার উপর বড় শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা। গত সেপ্টেম্বরে জেলনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে শেষে তিনি বলেছিলেন, দুপক্ষের ভালোর জন্য কাজ করতে চাই। এরপরই ঐতিহাসিক ‘নভেম্বর বিপ্লব’। নির্বাচনে জেতেন ট্রাম্প। এখন দেখার শেষ পর্যন্ত যুদ্ধ কোন দিকে যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments