Saturday, March 14, 2026
- Advertisement -

ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা মালদাঃ—  ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাস খানেক আগে গাংনদীয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনা চারা রোপণ করেন।

দুই দিন মাখনার জমি দেখতে যেতে পারেননি। মঙ্গলবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত মাখনা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে চারাগুলো নষ্ট করে দিয়েছে। কৃষক রেজা বলেন,বিঘা প্রতি ৫ হাজার টাকা খরচ করে মাখনা চারা রোপণ করেছিলাম। আট বিঘা জমিতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে।

ঋণ নিয়ে মাখনা চাষ করেছি। মাখনা বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল। এদিন সকালে গিয়ে দেখি প্রায় পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট হয়ে গিয়েছে। আবার অন্য জমিতে মাখনা চারা সতেজ রয়েছে। কেউ শত্রুতা করে বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে। মাখনা চাষে অভিজ্ঞ চাষিদের দেখিয়েছি।

সবাই বিষের কথা বলছেন। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments