চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
উজ্জ্বল সরকার :- বিশিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রহ্মপুর শিশুভারতীর উদ্যোগে গত ৫ই ফেব্রুয়ারি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনায় ছিল” টালিগঞ্জ দা সেভিয়ার ‘নামক স্বেচ্ছাসেবী সংস্থা এবং সহযোগিতায় ছিল ক্যালকাটা লাইন্স নেত্র নিকেতনের(গল্ফগ্রিন) চক্ষু চিকিৎসকগণ।
এই শিবিরে নারী-পুরুষ নির্বিশেষে ১০৪ জন নাম নথিভুক্ত করে চক্ষু পরীক্ষা করান, এদের মধ্যে ১০ জনের পরবর্তীকালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে যোগদান করেন।
এই শিবিরের উৎসাহ প্রদান করতে এসেছিলেন ১১২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় শ্রী গোপাল রায় মহাশয়। তিনি জানান -” শিশুদের শারীরিক মানসিক গঠনের সঙ্গে সঙ্গে যে কোন সামাজিক দায়িত্বে শিশু ভারতী সব সময় এগিয়ে থাকে, আমি শিশুভারতীর জন্য শুভকামনা জানাই “।
ব্রহ্মপুর শিশুভারতীর সদস্য সদস্যগণ এইভাবে সারা বছর সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চান।

