Wednesday, April 29, 2026
- Advertisement -

চোলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম.

- Advertisement -

চোলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম.

নিজস্ব সংবাদদাতা:- চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল বানারহাট পুলিশ। নষ্ট করা হলো একাধিক মদ তৈরির সরঞ্জাম। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উদ্যোগে হলদিবাড়ি চা বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

বানারহাট থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। এছাড়াও হলদিবাড়ি এলাকার বিভিন্ন চা শ্রমিক মহল্লায় ঘুরে গ্রামবাসীদের চোলাই মদ তৈরি না করার জন্য সচেতন করা হয়। যদিও এদিনের অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে।

এ বিষয়ে বানারহাট থানার আইসি সুরজ থাপা জানান, বেআইনি মদের বিরুদ্ধে বানারহাট থানার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হবে। তবে এদিনের অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments