Wednesday, April 29, 2026
- Advertisement -

ছয় মাস আগে জলস্বপ্ন প্রকল্পের পাইপলাইন পৌঁছালেও সেই পাইপে এখনো পৌঁছায়নি পানীয় জল -পানীয় জলের আসায় গ্রামবাসীরা 

- Advertisement -

 

ছয় মাস আগে জলস্বপ্ন প্রকল্পের পাইপলাইন পৌঁছালেও সেই পাইপে এখনো পৌঁছায়নি পানীয় জল -পানীয় জলের আসায় গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা সালানপুর :-  দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে এমনই চিত্র ফুটে উঠছে জিৎপুর পুরানো পাড়ায়। সালানপুর ব্লকের জিৎপুর পঞ্চায়েতের
ঝাড়খন্ড লাগোয়া অজয় নদীর ধারে অবস্থিত জিৎপুর পুরানো পাড়ায় এমনই চিত্র পাওয়া গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি পানীয় জলের নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে । পাশাপাশি সরকারের তরফে ছয় মাস আগে জলের কল বসনো হলেও একদিনও জল পড়েনি, ফলে সেগুলিও অকেজো হয়ে পড়ে রয়েছে। তীব্র জল সংকটে পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষদের।
এক কিলোমিটার দূরে অজয় নদী রয়েছে সেখান থেকে বালি খুঁড়ে জল নিয়ে আসতে হয় তাদের। তাছাড়া এখন প্রচন্ড বৃষ্টির কারণে নদীতে জল বেড়ে যাওয়ায় গ্রামেরই একটি মাত্র কুয়ো সেই কুয়োটি একমাত্র গ্রাম বাসীদের ভরসা। তাও বর্ষার সময় নোংরা জল ওঠে তাই ওই জলই খেতে বাধ্য হয়।তবে সরকারি ভাবে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ লাইন করা হয়েছে প্রায় ছয় মাস আগে সেই পাইপে এখনো জল আসেনি যদিও আশেপাশের গ্রামে জল পড়ছে তাদের গ্রামেই জল আসেনি ।
এখনই এঅবস্থা বর্ষা এলে আরো অসুবিধায় পড়তে হয় কারন সেই সময় কুয়োর জল শুকিয়ে যায় ।আর বহুদূর থেকে নদীর বালি খুঁড়ে জল আনতে হয়।
গ্রামের বাসিন্দা এক মহিলা টুকু বাউড়ি জানান,গ্রামের রাস্তাও একেবারে খারাপ। তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হলে খুবই ভালো হয়।

এবিষয়ে তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানানো হলে তারা জানিয়েছেন ব্যাবস্থা করা হবে। এবিষয়ে জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী জানিয়েছেন প্রশাসনিকভাবে সবসময় চেষ্টা করি পানীয় জলের সমস্যা মেটানোর জন্য। আর তাই বারাবনির বিধায়কের প্রচেষ্টায় জলস্বপ্ন প্রকল্পে সালানপুর ব্লকে প্রতিটি বাড়ি বাড়ি জল পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহু গ্রামে পানীয় জল পৌঁছাচ্ছে কিন্তু কিছু কিছু গ্রামে পাইপ লাইন বসানো হলেও পানীয় জল পৌঁছাচ্ছে না সেই বিষয়ে ঊর্দ্ধ্তম কর্তৃপক্ষকে তথা জেলাশাসককে জানানো হয়েছে ।এই কাজগুলো সম্পূর্ন পিএইচ দ্বারা পাইপ লাইনের কাজ করা হচ্ছে। তাই তারাই এবিষয়ে ঠিক বলতে পারবে কেন জল পৌছাচ্ছেনা ।তবে আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে ।

একদিকে এক গ্রামে পানীয় জলের সমস্যা অন্যদিকে রাস্তার সমস্যা এমতাবস্থায় কবে এই সমস্যার সমাধান হবে সেই আশাতেই দিন গুনছেন এই গ্রামের সাধারণ মানুষরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments