Saturday, March 14, 2026
- Advertisement -

জাতীয় পতাকাকে অবমাননা! পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির 

- Advertisement -

জাতীয় পতাকাকে অবমাননা! পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির

মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক: – গতকালের ‘নবান্ন অভিযানকে’ কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে রাজপথ। নবান্নের উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে পার্ক স্ট্রিটে। আরজি কর হাসপাতালের নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের মা পুলিশের লাঠিচার্জের শিকার হন বলে অভিযোগ। তাঁর মাথায় চোট লাগে এবং হাতের শাখা পলাও ভেঙে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠলো কোলকাতা পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ঘটনায় পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি বিধায়ক শংকর ঘোষের তরফে। কলকাতা পুলিশ কে এক হাত নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি ভিডিও পোষ্ট করেছেন ( যার সত্যতা যাচাই করে নি টিভি ২০ বাংলা ) সেখানে ভারতের জাতীয় পতাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একাধিক পুলিশ কর্মীদের।

এক আন্দোলনকারী সেই জাতীয় পতাকা হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তাঁকে ঘিরে ধরে নাগাড়ে লাঠিচার্জ করছে পুলিশ। এদিন এই ভিডিও সামাজিক মাধ্যমে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু দাবি করেছেন – ” মনোজ বর্মা এবং তার নেতৃত্বাধীন পুলিশ দেশের জাতীয় পতাকা-কেও অপমান করতে ছাড়েনি।

জাতীয় পতাকা-কে পদদলিত করে তার অপমান তো করেছেই কিন্তু এক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভাই যখন জাতীয় পতাকার এই অমর্যাদা না দেখতে পেরে সসম্মানে মাটি থেকে তুলতে যাচ্ছে, তখন তাকে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে সিপি মনোজ বর্মার নেতৃত্বাধীন পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করে।”

উদ্ধৃত পোস্টের শেষে তিনি জানিয়েছেন ভারতের পতাকা অবমাননার অভিযোগে ইতিমধ্যেই বিজেপি বিধায়ক শংকর ঘোষ কলকাতার পুলিশ কমিশনার ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ পত্রও তিনি সমাজ মাধ্যমে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments