তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে মালদার নাম উজ্জ্বল করল এক কিশোরী
নিজস্ব প্রতিনিধি, মালদা :- জেলা স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে মালদার নাম উজ্জ্বল করল পুরাতন মালদার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চিতোরপুর এলাকার এক কিশোরী। জানা গেছে মালদার গাজলের শিক্ষাপল্লী এলাকায় চলতি মাসের ২৯ তারিখে জেলা স্তর তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা ভাগ নেয়।সেখানে পুরাতন মালদার হয়ে খেলতে যায় বছর আটের অনুষ্কা। আর সেখানে গিয়ে স্বর্ণপদক পেয়ে জয়ী হয় সে।
এই নিয়ে ক্রীড়া মহলে এক উৎসবের বাতাবরণ শুরু হয়েছে। এদিকে বাড়ি ফিরেছে অনুষ্কা এবং বাড়ি ফিরতেই শুভেচ্ছার ঝড় শুরু হয়েছে। অন্যদিকে রবিবার সকাল ১১ টায় ওই কিশোরীর বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন সংশ্লিষ্ট কাউন্সিলর বাসন্তী রাই এবং তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওই কিশোরীকে। আর জানা গেছে বিগত এক বছর ধরে প্রশিক্ষক কৃষ্ণা বাষফোর এর কাছে প্রশিক্ষণ নিত অনুষ্কা।
অনুষ্কা বলে অন্যান্যদের দেখে তার আগ্রহ হয় এবং আগামী দিনে দেশের হয়ে খেলতে চায় সে।
অন্যদিকে বাবা বিবেক দেওয়ারি, তিনি খুব গর্বিত তার মেয়ের সাফল্যতে এবং তিনিও বলেন মেয়ে দেশের হয়ে খেলবে এই স্বপ্ন রয়েছে তার।

