Saturday, March 14, 2026
- Advertisement -

ধূমকেতু মুক্তির আগেই বড়মার মন্দিরে হাজির দেব- শুভশ্রী, তাদের দেখতে রাস্তায় জনজোয়ার

- Advertisement -

ধূমকেতু মুক্তির আগেই বড়মার মন্দিরে হাজির দেব- শুভশ্রী, তাদের দেখতে রাস্তায় জনজোয়ার

মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক : – দীর্ঘ 12 বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতের দুই সেরা অভিনেতা-অভিনেত্রী দেব ও শুভশ্রী একসঙ্গে ফের বড়পর্দায় ফিরছেন তাদের ধূমকেতু ছবি নিয়ে। ধুমকেতু মুক্তি পাবে আগামী ১৪ ই আগষ্ট। ঠিক তার আগের দিন আসন্ন ছবির শুভকামনায় নৈহাটির জনপ্রিয় বড়মার মন্দিরে পূজো দিলেন দেব- শুভশ্রী। ঘটনাচক্রে এইদিনই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করলো বাংলার প্রতিটা সিনেমা হলে বছরের প্রতিটা দিন প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতেই হবে, যা নিঃসন্দেহে একটি বড় খবর।

 

এদিকে আজ লাল পাঞ্জাবি-সাদা পাজামায় দেখা গেল অভিনেতা কে। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরনে ছিল লাল শাড়ি, গা ভর্তি গয়না। এদিন দীর্ঘক্ষণ বড়মার মন্দিরের ভিতরে ছিলেন তাঁরা ৷ সেখানে দু’জনকে খোশমেজাজে দেখা যায়। মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পাশাপাশি গল্পে মেতে ওঠেন দেব-শুভশ্রী ৷ মন্দিরের ছাদ থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। দেব- শুভ জুটিকে দেখার জন্য অনেক আগে থেকেই নৈহাটি বড়মার মন্দির চত্বরে ভিড় জমান বহু সাধারণ মানুষ, অনুরাগীরা। দেব-শুভশ্রীকে দেখার জন্য অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ যদিও নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল কড়া পুলিশি প্রহরা।

এদিন দেব- শুভশ্রীর সঙ্গে ছিলেন ধূমকেতু ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ ছিলেন ছবির আরও অন্যান্য কলাকুশলীরা ।পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে অভিনেতা দেব বলেন, “বড়মা খুব জাগ্রত মা ৷ মায়ের কাছে শান্তি চাইলাম ৷ সবাই যেন ভালো, শান্তিতে ও সুখে থাকি ৷ এর আগে খাদান মুক্তির সময় আমি বড়মার কাছে এসেছিলাম ৷ যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি ৷ ধূমকেতু মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার ৷ তার আগে মায়ের কাছে ফের প্রার্থনা করতে এসেছি ৷”

এতদিন পর ফের শুভশ্রীর সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে সংবাদমাধ্যমের এই প্রশ্ন শুনে দেব বলেন – “বাংলা জুড়ে যেভাবে দেব শুভশ্রী ও ধূমকেতুকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে, তার জন্য মাকে ধন্যবাদ দেব ৷ এতটা ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য ৷”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments