Saturday, April 18, 2026
- Advertisement -

নবান্নের সভা ঘর থেকে ভার্চুয়ালি অত্যাধুনিক কুড়িটি বেডের কোভিড ওয়ার্ডের উদ্বোধন, মুখুমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:- প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন করে উদ্বোধন হলো অত্যাধুনিক কুড়িটি বেডের কোভিড ওয়ার্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভা ঘর থেকে এই ওয়ার্ডের ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেন। এই কোভিডি ওয়ার্ডে রয়েছে ১০টি মহিলা ও ১০টি পুরুষের জন্য অত্যাধুনিক সুসজ্জিত বেড। এছাড়াও রয়েছে, একটি নার্সিং ওয়ার্ড। জরুরী পরিস্থিতিতে চিকিৎসার জন্য রোগীদের কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যা চিকিৎসকেরা জায়গায় বসেই দেখতে পাবে। যদিও এই কোভিড ওয়ার্ডটি করার জন্য করোনা কালের সময় থেকে পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তা।

গতকাল এই কোভিড ওয়ার্ডটির উদ্বোধন হয় শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

আজ স্বাস্থ্য কেন্দ্রের অধিকর্তা ডঃ পূজা মৈত্র জানিয়েছেন, এটি কোভিড ওয়ার্ড হলেও জরুরি ক্ষেত্রে যেকোনো রোগীর চিকিৎসা করা যাবে। কোন রোগীর অবস্থার অবনতির ক্ষেত্রে চিকিৎসার জন্য বাইরে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই অত্যাধুনিক ব্যবস্থায় রোগীদের চিকিৎসা করানো সম্ভব।

My Blanket

তিনি এও জানিয়েছেন, এমনিতেই বর্ষাকাল, বিভিন্ন রোগের উপসর্গে আক্রান্ত হচ্ছে মানুষ। সেই ক্ষেত্রেও ডেঙ্গি সহ বিভিন্ন সংক্রমনে আক্রান্ত রোগীদেরও এই ওয়ার্ডে চিকিৎসা করানো যাবে।

যদিও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে বিশেষভাবে নির্মাণ করা হয় এই কোভিড ওয়ার্ডের ঘরটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments