Saturday, April 18, 2026
- Advertisement -

নয়া চুক্তি রুশ ও ইরানের – ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন

- Advertisement -

 

নয়া চুক্তি রুশ ও ইরানের – ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন

রুশ ও ইরানের জোট বাঁধাকে কোনো দিনই ভালো চোখে দেখে নি আমেরিকা ও পশ্চিমি ইউনিয়ন। পশ্চিমি ইউনিয়নের সমস্ত আপত্তিকে উপেক্ষা করে আবার নতুন চুক্তিতে স্বাক্ষর করলো রাশিয়া ও ইরান। মনে করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য আরও ভয়ংকর কোনও হাতিয়ার মস্কোর হাতে তুলে দিতে পারে তেহরান। উলটোদিকে, ইজরায়েলের হুমকির মোকাবিলা করতে বন্ধুকে অস্ত্র দেবেন পুতিন। রাশিয়ার সফরে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজস্কিয়ান। গতকাল শুক্রবার মস্কোয় তিনি আলোচনায় বসেন পুতিনের সঙ্গে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক, আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। এই বৈঠকের পরই দ্বিপাক্ষিক অংশিদারিত্বের ক্ষেত্রে বিশেষ চুক্তি স্বাক্ষর করেন তাঁরা। বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছেন পশ্চিমি দেশগুলো।

কিন্তু ইরান ও রাশিয়ার ‘ডোন্ট কেয়ার’ ভাব। আন্তর্জাতিক সাংবাদিক মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চুক্তির মধ্যে রয়েছে দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা। এছাড়া নিরাপত্তা, ব্যবসা, পরিবহণ ও শক্তির ক্ষেত্রেও একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে দুদেশ। বিশ্লেষকদের মতে, আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই পুতিনের সঙ্গে বৈঠকের বসার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন তিনি। এই বৈঠকের আগে পেজেস্কিয়ান-পুতিন সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments