নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে প্রাণ হারিয়েছেন কেয়া শর্মা চৌধুরী
নিউজ ডেস্ক :- শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বিরাটিতে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড পৌর কমিটি কার্যালয় এর ঠিক উল্টো দিকেই একটি নির্মীয়মাণ বাড়ির ইট মাথায় পড়ে প্রাণ হারিয়েছেন কেয়া শর্মা চৌধুরী। সোমবার ১২ টা নাগাদ তার বাড়িতে পৌঁছলেন ২৪ এর লোকসভা নির্বাচনের দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তিনি কথা বললেন প্রয়াত কেয়া শর্মা চৌধুরীর বাড়ির সদস্যদের সঙ্গে। উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ বোস রোডে বাড়ি কেয়ার। কেয়ার মৃত্যুর পর পরিবারের সদস্য বলতে এখন তার স্বামী সুদীপ শর্মা চৌধুরী, এবং ছেলে সৌভিক শর্মা চৌধুরী। সৌগত রায় তাদের সঙ্গে কথা বললেন, কি হয়েছিল বিস্তারিতভাবে জানলেন। তাদের সামনেই ফোন করলেন বিধান নগরের কমিশনার, গৌরব শর্মাকে। তিনি জানিয়েছেন যারা দোষী, তাদের গ্রেফতার করা হয়েছে এবং নির্মাণ কাজ এখন বন্ধ। ঘটনাস্থলে ডিসি হেডকোয়ার্টার ঐশ্বর্য সাগর আসেন। তিনিও কথা বলেন পরিবারের সদস্য ও সৌগত রায়ের সঙ্গে। ছিলেন স্থানীয় কাউন্সিলর মহুয়া শীলও।

