Tuesday, May 26, 2026
- Advertisement -

গলায় ফুলের মালা পরিয়ে বিধায়কের সঙ্গে সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশখালীর প্রতিবাদীরা

- Advertisement -

 

গলায় ফুলের মালা পরিয়ে বিধায়কের সঙ্গে সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশখালীর প্রতিবাদীরা

নিউজ ডেস্ক ব্যুরো :- অকাল হোলি।লক্ষীর ভান্ডার মাসিক ভাতা বেড়েছে,গলায় ফুলের মালা পরিয়ে বিধায়কের সঙ্গে সবুজ আবির খেলে উৎসবে মাতলেন সন্দেশখালীর প্রতিবাদীরা।

মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখে। লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাস থেকে সাধারণের জন্য ১,০০০ টাকা, তপশিলি জাতীয় উপজাতির জন্য ১,২০০ টাকা। উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, দিলীপ মল্লিক দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সরদার, আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারদের কাছে পেয়ে উলু শঙ্খ ধ্বনি নাচ গানের মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে উৎসবে মাতলেন প্রতিবাদীরা। সেই ছবি দেখা গেল সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উত্তর দ্বাড়ির জঙ্গল, কর্ণখালি বেশ কিছু গ্রামে। প্রতিবাদীরা জানাচ্ছেন যে আমাদের তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন ছিল না।

দলের তিন নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার হাতে রীতিমতো অত্যাচারিত হয়েছি। আমাদের জমি জায়গা লুট করে নিয়েছে, লিজের টাকা দেয়নি,জেলে আছে শাস্তি পাচ্ছে, এতেই আমাদের শান্তি ফিরেছে, আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম,এখনো তারা জেলে আছে, শাস্তি পেয়েছে। তৃণমূলের সঙ্গে আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো।

আর বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন। আজকে ১লা এপ্রিল থেকে লক্ষী ভান্ডার ভাতা বৃদ্ধি হচ্ছে। আজ আনন্দ উৎসবে মেতেছি আমরা, শান্তিতে খুশিতে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments