Saturday, April 18, 2026
- Advertisement -

স্কুলেই হচ্ছে মাশরুম চাষ, আর তাই দেওয়া হচ্ছে মিড-ডে মিলে

- Advertisement -

 

স্কুলেই হচ্ছে মাশরুম চাষ, আর তাই দেওয়া হচ্ছে মিড-ডে মিলে

 

নিউজ ডেস্ক ব্যুরো :- স্কুলছুট রুখতে ভারত সরকারের অভিনব উদ্যোগ ‘মিড-ডে মিল’ চালু হয়েছে বহু বছর আগের থেকেই। কিন্তু মাথা পিছু বরাদ্দ টাকা এতো কম যে ছাত্র ছাত্রীদের পুষ্টিকর খাবার সেভাবে দেওয়া যায় না। সেই কারণেই এই অভিনব পদ্ধতি চালু করেছে আসানসোলের চিত্তরঞ্জনের পূর্ব আমলাদহী ছয়েরপল্লী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে!

স্কুলের প্রায় ৮০জন পড়ুয়ার দুপুরের মিডডে মিলের খাবারের থালায় সেভাবে পুষ্টিকর খাবার দেওয়া যাচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্ণা মন্ডল বলেন তিনি অনেক দিন থেকে ভাবছিলেন স্কুলের পড়ুয়াদের মিডডে মিল খাবারে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে!!যদিও সপ্তাহে একদিন ডিম, সোয়াবিন, মাসে একদিন মাংস দেওয়া হয়ে।

তবু তিনি পুষ্টিকর খাবার আরো কি ভাবে দেওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা করেই মাসরুম চাষ চাষের বিষয় টি মাথায় আসে! বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা দের সাথে আলোচনা করেন এর পর মাশরুম প্রশিক্ষক নির্মল মন্ডলের কাছে মাশরুম চাষের পদ্ধতি শিখে! এর পর স্কুলে মাশরুম চাষ শুরু হয়। এতে নিয়মিত মাশরুম পাওয়া যায় আবার ছাত্র ছাত্রীদের এই চাষে উৎসাহ তৈরী হয়।

এই মাশরুম চাষ আটটি ব্যাগে করা হয়। সম্পূর্ণ টাকাটি শিক্ষক শিক্ষিকা মিলে ব্যয় করেছেন!!এই বিদ্যালয়ে এক শিক্ষক সহ তিন শিক্ষিকা রয়েছেন! তবে আগামী দিনে আরো আরো মাশরুম চাষ বাড়ানোর কথা বলেন! মিড ডে মিলের পাতে মাশরুম পড়ুয়ারাও খেতে খুব ভালো বাসে! সব মিলিয়ে এই উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments